Friday, July 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রবিন নাগরিক মঞ্চ খোয়াই এর পক্ষ থেকে বিজেপি খোয়াই জেলার নব নির্বাচিত...

প্রবিন নাগরিক মঞ্চ খোয়াই এর পক্ষ থেকে বিজেপি খোয়াই জেলার নব নির্বাচিত জেলা সভাপতিকে সংবর্ধনা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪ শে জুলাই…. ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কমিটির নবনিযুক্ত জেলা সভাপতি শ্রী সমীর কুমার দাস-কে শুক্রবার খোয়াই জেলা কার্যালয়ে সংবর্ধনা প্রদান করেন প্রবীণ নাগরিক মঞ্চ খোয়াই। রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, খোয়াইয়ের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের আন্তরিক ও মর্যাদাপূর্ণ সংবর্ধনা একটি বিরল দৃষ্টান্ত।এই অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ নাগরিকরা খোয়াইয়ের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, খোয়াই শুধু একটি শহর নয়, এটি দীর্ঘদিনের সাংস্কৃতিক পরম্পরা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সম্মানিত নাগরিক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বক্তারা বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে প্রবীণ সমাজের অভিজ্ঞতা, দিকনির্দেশনা এবং মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে প্রবীণদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই দিন প্রবীণ নাগরিকরা শ্রী সমীর কুমার দাসকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানান এবং আগামী দিনেও তাঁর পাশে থেকে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। রাজনৈতিক মহলের মতে, সমাজের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বদের এই শুভেচ্ছা ও সমর্থন একজন রাজনৈতিক নেতা এবং একটি রাজনৈতিক সংগঠনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক।

সংবর্ধনার জবাবে জেলা সভাপতি শ্রী সমীর কুমার দাস উপস্থিত সকল প্রবীণ ব্যক্তিত্বকে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের আশীর্বাদ, অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শই আগামী দিনের পথচলায় তাঁর শক্তি ও প্রেরণা হয়ে থাকবে। তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে খোয়াই জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য