Friday, July 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে শুরু হল কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে ধান ক্রয়।

খোয়াইতে শুরু হল কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে ধান ক্রয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে জুলাই…..ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা কর্মসূচির শুভ সূচনা হলো বৃহস্পতিবার। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ ও নাথ শর্মা, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা, খোয়াই কৃষি দপ্তরের আধিকারিক শিবশঙ্কর পাল খোয়াই ব্লকের আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। প্রথমেই প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। তারপর শুরু হয় ধান ক্রয় করার কর্মসূচি। সমস্ত কিছু পরিদর্শন করেন অতিথিরা,এই ধান ক্রয় অনুষ্ঠানটি চলবে আগামী ৩০শে জুলাই পর্যন্ত। তাতে খোয়াই থেকে মোট ৯০০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।এইটি খোয়াই মহকুমার দুটি যায়গায় হচ্ছে একটি খোয়াই অন্যটি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। সেখানে আগামী তেশরা আগষ্ট থেকে ৫ই আগষ্ট পর্যন্ত এই তিন দিন ধান ক্রয় করা হবে ৩০০ মেট্রিক টন। তবে ধান ক্রয়ের প্রথম দিন খোয়াই এলাকার বিভিন্ন কৃষক থেকে ১০০ মেট্রিক টন ধান ক্রয় করা হয় বলে জানান কৃষি আধিকারিক শিবশঙ্কর পাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য