Friday, July 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬৩...

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬৩ জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় বি আর সি হলে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে জুলাই…..খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার দুপুরে বি আর সি হলে অনুষ্ঠিত হয় এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উৎতৃর্ন ৬৩ জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই আর ডি ব্লকের এস সি কমিটির চেয়ারম্যান সমির কুমার দাস, স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার দেববর্মা, ও এস ডি ঋষিকেশ দেববর্মা ,খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,বরিষ্ঠ সাংবাদিক অসিত ঘোষ ও স্কুল মেনেজমেন্ট কমিটির সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা জল সিন্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাদের মধ্যে মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছেন ৩০ জন । এবং মাধ্যমিকে জেলার মধ্যে দ্বিতীয় স্থানে অধিকার করেছে এই স্কুলের ছাত্র পিজোস দাস, পাশাপাশি উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই স্কুলেরই ছাত্র স্বরাজ গোপ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উৎভোদক
সমির কুমার দাস বলেন ভাল নম্বর যারা পেয়েছে তাদের নম্বরে দিক দিয়ে বিচার করলে চলবেনা পাশাপাশি যারা কম নম্বর পেয়েছে তাঁদেরকে ও উৎসাহিত করতে হবে যাতে আগামী দিন তারও ভাল নম্বর অর্জন করতে পারে সেই দিকে দৃষ্টি দিতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি একনিষ্ট ভাবে লেখা পড়া করার জন্য আবেদন করেন এবং এও বলেন শিক্ষার কোন বিকল্প নাই ।পাশাপাশি সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের এবং সমাজের জন্য কাজ করতে আহ্বান জানান পাশাপাশি অন্যান্যঅন্যান্য ছাত্র ছাত্রীদের সাহায্য করতে আবেদন করেন।তাতেই একজন প্রকৃত ছাত্র ছাত্রী হিসেবে সমাজের উচ্চ শিখরে পৌঁছতে পারবে। অনুষ্ঠানের শেষে সমস্ত অতিথিরা কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য