বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই জুলাই.….শনিবার সকালে খোয়াই স্বপনপুরীর কনফারেন্স হলে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়,মুখ্য বক্তা হিসেবে উপস্থিত প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে খোয়াইয়ের স্বপনপুরীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ আলোচনাচক্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ বিশ্বাস, সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্যরা।
‘বিপন্ন মানুষের বন্ধু: কবি সুকান্ত’ বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, সমাজচেতনা, মানবিক মূল্যবোধ এবং সংগ্রামী জীবনদর্শনের নানা দিক তুলে ধরেন। বর্তমান প্রজন্মের কাছে সুকান্তের আদর্শ ও সাহিত্যচর্চার গুরুত্ব নিয়েও বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা মানুষ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে স্বপনপুরী অডিটোরিয়াম এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। শেষে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশীষ তলাপাত্র।



