Thursday, June 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএন কিউ এ এস এর যোগ্যতা অর্জন করল খোয়াই চেবরি স্থিত প্রাথমিক...

এন কিউ এ এস এর যোগ্যতা অর্জন করল খোয়াই চেবরি স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫ শেষ জুন….. খোয়াই জেলার অন্তরগত উত্তর চেবরিতে অবস্থিত চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য এক গৌরবময় দিন। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে এই প্রতিষ্ঠান।
বৃহস্পতিবারে প্রকাশিত ফলাফলে চেবরি প্রাইমারি হেলথ সেন্টার NQAS মানে(National Quality Assurance Standards)-এ সফলভাবে যোগ্যতা অর্জন করেছে। NQAS হলো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি জাতীয় মান নির্ধারণ ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার গুণগত মান মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয়। চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডঃ রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবার আবেদন করেই চেবরি প্রাইমারি হেলথ সেন্টার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সমগ্র কর্মীবাহিনীর নিষ্ঠা, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি লাভ করেছেন।
NQAS স্বীকৃতির ফলে হাসপাতালটি আগামী দিনে প্রতি বছর প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে, যা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগী পরিষেবা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে ব্যয় করা হবে।
চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই সাফল্য শুধু চেবরি বা খোয়াই জেলার নয়, সমগ্র ত্রিপুরার জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গর্বের মুহূর্ত।তাই তিনি হাসপাতালের সকল কর্মী এবং এলাকার জনগণকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
“গুণগত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ এগিয়ে চেবরি প্রাইমারি হেলথ সেন্টার — NQAS স্বীকৃতির এই অর্জন ভবিষ্যতের আরও উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার বহন করছেন বলে জানান। আগামী দিনগুলিতে ও এইভাবে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে পরিষেবা প্রদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক রনজিত দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য