বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪ শে জুন….বুধবার দুপুরে খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদ্যোগে সুরু হল সাতদিন ব্যাপি এন এস এস কেম্পের ।এই কেম্প চলবে ২৪ শে জুন থেকে আগামী ৩০ শে জুন পর্যন্ত।এই এন এস এস কেম্পের উৎভধনি অনুষ্ঠানের উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা নীলমনি দেববর্মা,এই স্কুলের প্রধান শিক্ষক রতন দেববর্মা, ও এস ডি মতিলাল দেববর্মা, বিশিষ্ট শিক্ষক অশোক দাস, খোয়াই পুর পরিষদের এডুকেশন ষ্টেনডিঙ্ঘ কমিটির সদস্য মৃত্যুঞ্জয় নাথ সর্মা প্রগ্রাম অফিসার প্রশান্ত দেবরায়,ও শিক্ষক রক্সন দাস সহ অন্যান্যরা।এই দিন এক রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে এই এন এস এস কেম্পর সুচনা হয় তাতে স্কূলের শিক্ষক সহ ২২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।অনুষ্ঠানের সু্রুতে অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরন করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উৎভোধন হয়।উৎভোদক নীলমনি দেববর্মা বক্তব্য থাকতে গিয়ে বলেন এটি একটি সামাজিক কর্মসুচি যা স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে করা হয়। এবং প্রতিটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই ধরনের এন এস এস কেম্প রয়েছে।তারা যেমন বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন এর পাশাপাশি তাদেরকে এমন ও শিক্ষা দিতে হবে যাতে অদুর ভবিষ্যতে বড় হয়ে তারা তাদের মা বাবাকে সন্মান করে।এমন যাতে নাহয় তার শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সেই দিকে আমাদের নজর দিতে হবে।এর পাশাপাশি সমাজের উন্নয়নের স্বার্থে এবং সমাজের শ্রী বৃদ্ধি করতে তাদের অবদান খুবই অনিশিকার্জ বল মনেকরেন উৎভোধক নীলমনি দেববর্মা।এই সাতদিন ব্যাপি এন এস এস কেম্পে থাকছে বিভিন্ন সামাজিক কর্ম, নেশা বিরোধী কেম্পেইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষা মূলক কর্মসূচি হাতে নিয়েছেন ছাত্র ছাত্রীরা।



