Saturday, June 20, 2026
বাড়িখবররাজ্যবিউটি ট্রেনিং সেন্টারে প্রতারণার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মামলা

বিউটি ট্রেনিং সেন্টারে প্রতারণার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মামলা

বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে বড়সড় প্রতারণার অভিযোগ উঠল আগরতলায়। সাংবাদিক সম্মেলন করে এক মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কনিকা চৌধুরী।

আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সামনে এল বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। কনিকা চৌধুরী নামে এক তরুণী অভিযোগ করেন, মেকআপ আর্টিস্ট উত্তরা নাথ প্রশিক্ষণ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোট প্রায় ৮৫ হাজার টাকা নেন। প্রথমে ৪০ হাজার টাকা এবং পরে প্রশিক্ষণ চলাকালীন আরও ৪৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলে দাবি করেন তিনি। অভিযোগ অনুযায়ী, চার মাসের মধ্যে সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। বরং প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়নি এবং কোর্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রশিক্ষণার্থীদের বাধ্য করা হতো উত্তরা নাথের কাছ থেকেই প্রসাধনী সামগ্রী কিনতে। অভিযোগ, যেসব পণ্যের বাজারমূল্য কম, সেগুলো কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রশিক্ষণার্থীরা।

কনিকা চৌধুরী আরও অভিযোগ করেন, প্রশিক্ষণের নামে তাঁদের দিয়ে বিভিন্ন গৃহস্থালি কাজ করানো হতো, যা সম্পূর্ণভাবে প্রতারণার শামিল। পাশাপাশি, দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালে সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি জানান, শুধু তিনি নন—একাধিক ছাত্র-ছাত্রী একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই ঘটনায় প্রশিক্ষণের নামে প্রতারণার অভিযোগ নতুন করে সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য