বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই জুন…… বুধবার বিজেপি দলের খোয়াই জেলার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নব নিযুক্ত দলের দীর্ঘদিনের বাম বিরোধী নেতা সমীর কুমার দাস। সমীর কুমার দাসের এই খবর ছড়িয়ে পড়তেই মহাকুমা জুড়ে দলের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নব নিযুক্ত খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস কে শুভেচ্ছা ও সংবর্ধনা দিতে উনার বাড়িতে পার্টির বিভিন্ন কর্মকর্তারা ভিড় জমায়। এই দিন সন্ধ্যায় উনার বাড়িতে এক সাক্ষাতে সংবাদ প্রতিনিধিকে উনার অভিজ্ঞতা ও আগামী দিনে দলের জন্য কি করবেন সেই বার্তা তুলে ধরেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সমির কুমার দাস প্রথমেই জেলার সমস্ত কর্মকর্তা ও সমস্ত নেতৃত্বদের শুভেচ্ছা প্রদান করেন। এবং বলেন খোয়াই জেলার মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুক্ষ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়, জেলার প্রাক্তন সভাপতি ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যদের উনার মনের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানান। পাশাপাশি এও বলেন উনার আগেই জেলা সভাপতি ছিলেন বিনয় কুমার দেববর্মা। উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এও বলেন রাজনৈতিক দিক দিয়ে উনি উনার থেকে অনেক বড় তাই পদ পাওয়ার পর আগামী দিন ওনার পরামর্শেই দলের স্বার্থে কাজ করে যাবেন এবং উনার উনার থেকে পরামর্শ নেবেন। পাশাপাশি জেলার সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত পদাধিকারীদের শুভেচ্ছা প্রদান করেন। এই বিষয়ে তিনি আরেকটি কথা বলেন রাজ্যের বিজেপি দলের নবনির্বাচিত সভাপতি অভিষেক দেব রায় উনাকে বিশ্বাস করে জেলার যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে উজাড় করে দেবেন। শুধু তাই না দলের স্বার্থে তিনি কাজ করবেন যাতে আগামী দিন দলকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি জেলার সমস্ত কর্মকর্তা ও সহকর্মীদের নিয়ে কাজ করে দলটিকে একটি অন্য জায়গায় নিয়ে যেতে চান তিনি ।পাশাপাশি আসন্ন ২০২৮ সালের নির্বাচনকে সামনে রেখে দলের স্বার্থে নব নিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাস দলকে আরো মজবুত করতে এবং আগামী দিনেও দলকে এগিয়ে নিয়ে যেতে উনার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। শুধু তাই না খোয়াই জেলা থেকে বিরোধীদল হিসেবে চিরতরে সি পি আই এম দলের নাম মুছে ফেলতে চান তিনি। কারণ দীর্ঘ ২৫টি বছর এই সমীর কুমার দাস বাম বিরোধী কার্যকলাপে ব্যস্ত থাকতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ২০০৮ সালের নির্বাচনে খোয়াই জেলা থেকে চিরতরে সি পি আই এম দলের নাম মুছে দিতে চান। এই অসাধ্য সাধন কাজকে সাফল্যমন্ডিত করার জন্য দলের প্রত্যেকটি সদস্য এবং কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখেন যাতে আগামী দিন এই কাজ করতে উনার হাতকে সবাই মিলে শক্ত করেন। পাশাপাশি তিনি এও বলেন অনেক ক্ষেত্রে দলের কর্মকর্তাদের অনেক কিছু দিয়ে সাহায্য করা সম্ভব হয়নি। এখন দল চাইবে তাদের কর্মকর্তা এবং কর্মীদের দলের পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় সেই দিকে তিনি নজর রেখে কাজ করবেন তাই খোয়াই জেলার সমস্ত অভিভাবকদের কাছ থেকে আশীর্বাদ কামনা করছেন সি পি আই এম মুক্ত খোয়াই জেলা গঠনের ক্ষেত্রে।



