Wednesday, June 17, 2026
বাড়িখবররাজ্যসরকারি হলফনামা বাতিল করে দিলেন উচ্চ আদালত।

সরকারি হলফনামা বাতিল করে দিলেন উচ্চ আদালত।

ত্রিপুরা হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনা। সম্ভবত এই প্রথম কোনও সরকারি হলফনামা বাতিল করে দিলেন উচ্চ আদালত। একই সঙ্গে রাজ্য সরকারের এক আন্ডার সেক্রেটারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে আদালত।

পূর্ব আগরতলা থানায় সৈকত দেবনাথ নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসে যৌন হেনস্তার অভিযোগের ঘটনায় শুনানির সময় রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায় অসন্তোষ প্রকাশ করে ত্রিপুরা হাইকোর্ট। আদালত ওই হলফনামা বাতিল করে নতুন করে বিস্তারিত ও সঠিক তথ্য-সহ হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে।

শুধু তাই নয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আন্ডার সেক্রেটারির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে উচ্চ আদালত।

এই মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মামলাকারী পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, আদালত সরকারের দাখিল করা হলফনামায় সন্তুষ্ট নয়। তাই নতুন করে পূর্ণাঙ্গ তথ্য-সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে।

পূর্ব আগরতলা থানায় কথিত যৌন হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী শুনানিতে রাজ্য সরকার কী অবস্থান গ্রহণ করে, সেদিকেই এখন নজর সকলের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য