Monday, June 1, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক প্রদীপ চন্দ্র পাল: বিএসএফ, বিজিবি ও...

কারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক প্রদীপ চন্দ্র পাল: বিএসএফ, বিজিবি ও খোয়াই থানার ওসি’র উপস্থিতিতে খোয়াই সীমান্ত দিয়ে প্রত্যর্পণ সম্পন্ন!

দীর্ঘ কারাবাস শেষে অবশেষে স্বদেশে ফিরে এলেন ত্রিপুরার বাসিন্দা প্রদীপ চন্দ্র পাল। আজ, ১লা জুন ২০২৬ ইং, সকাল সাড়ে ১১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, ত্রিপুরার আমতলী থানা এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র পালকে আনুমানিক ১ বছর ৪ মাস আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছিল। এরপর ওপার বাংলার হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। সাজা শেষে আজ তাঁকে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে পহড়মুড়া বিএসএফ (BSF) গেট দিয়ে ভারতে প্রত্যর্পণ করা হয়।

অভিযোগ ছিল, কোনো বৈধ নথিপত্র ছাড়াই তিনি অসদুপায়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এই অনুপ্রবেশের দায়েই তাঁকে সাজা ভোগ করতে হয়।আজকের এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই ঐতিহাসিক ও মানবিক মুহূর্তে ভারত ও বাংলাদেশের সীমান্ত অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, স্ট্যানলি (Stanely), ১০৪ নং ব্যাটালিয়ন বিএসএফ-এর কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং সিধাই থানার অন্তর্গত সুবলটিলা ফাঁড়ির ওসি। অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবি (BGB) ৫৫ নং ক্যাম্পের ইনচার্জ মোঃ দাউদ হোসেন, হবিগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা মোঃ শামসুজ্জামান এবং চুনারুঘাট থানার ইনচার্জ।

আইনি প্রক্রিয়া শেষে প্রদীপ বাবুকে ফিরে পেয়ে দুই দেশের প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবার সহ উপস্থিত সকলেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য