ত্রিপুরার অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে ভর্তির ঘোষণা করেছে। আধুনিক ল্যাব, স্মার্ট ক্লাসরুম ও AI-ভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে প্রযুক্তি শিক্ষায় নতুন দিশা দেখাচ্ছে এই প্রতিষ্ঠান।
রাজ্যের প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল Techno College of Engineering। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক ল্যাবরেটরি, স্মার্ট ক্লাসরুম, AI-based learning system এবং industry-oriented training-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, B.Tech-এ ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে Latest Generation iPad এবং Diploma শিক্ষার্থীদের দেওয়া হবে Lenovo Tablet। শুধু তাই নয়, বর্তমান যুগের চাহিদা অনুযায়ী Robotics, Automation, Drone Training এবং Skill Development Programme-এর ওপর বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। প্রতিষ্ঠানটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৮০ শতাংশ প্লেসমেন্ট সাফল্য অর্জন করেছে কলেজটি। এখানকার ছাত্রছাত্রীরা TCS, Flipkart, PlanetSpark-সহ বিভিন্ন জাতীয় সংস্থায় চাকরির সুযোগ পেয়েছেন। এছাড়াও খুব শীঘ্রই কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের Science Olympiad “Numerica 6.0” এবং বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী “Scienergy 4.0”। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, প্রযুক্তিগতভাবে দক্ষ, আত্মনির্ভর এবং ভবিষ্যৎ-প্রস্তুত প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের প্রযুক্তি শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছে শিক্ষামহল।



