Monday, May 11, 2026
বাড়িখবররাজ্যগণিত বই থেকে ‘নবগ্রহ যন্ত্র’ বাদ দেওয়ার দাবিতে শিক্ষা অধিকর্তার দপ্তরে ব্রেক...

গণিত বই থেকে ‘নবগ্রহ যন্ত্র’ বাদ দেওয়ার দাবিতে শিক্ষা অধিকর্তার দপ্তরে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির ডেপুটেশন

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট তিন দফা দাবিকে সামনে রেখে সোমবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির ত্রিপুরা শাখা। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে সপ্তম শ্রেণির গণিত বই থেকে ‘নবগ্রহ যন্ত্র’-এর ছবি এবং ষষ্ঠ অধ্যায়ের ‘ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গ’ শীর্ষক পরিচ্ছেদটি বাদ দিতে হবে।

ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, সরকার একদিকে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে বৈজ্ঞানিক আবিষ্কার ও যুক্তিবাদের গুরুত্ব তুলে ধরছে, অন্যদিকে পাঠ্যবইয়ে জ্যোতিষশাস্ত্র ও অবৈজ্ঞানিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে ছাত্রছাত্রীদের বিজ্ঞান অনুসন্ধিৎসু মনোভাবকে ক্ষতিগ্রস্ত করছে।

তাদের বক্তব্য, গণিতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের বিষয় সংযোজন শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। সংগঠনের দাবি, শিক্ষাব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর রাখতে অবিলম্বে সংশ্লিষ্ট অংশগুলি পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে হবে।

এদিন প্রতিনিধিদল শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য