Friday, May 1, 2026
বাড়িখবররাজ্যসিটু রাজ্য দপ্তরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত

সিটু রাজ্য দপ্তরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত

আজ পহেলা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারাবিশ্বে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলি বিভিন্নভাবে এই দিবসটি পালন করে থাকে ।রাজ্যেও এদিন ১৩৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করে সি আই টি ইউ। এই উপলক্ষে এদিন সকালে সিআইটিইউ রাজ্য দপ্তরের দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। দলীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিবসটি পালিত হচ্ছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন ,৮ ঘন্টার কাজের দাবিতে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এই দিনে তীব্র গণ আন্দোলন সংঘটিত করে তুলেছিল শ্রমজীবী মানুষ। এই সংগ্রামকে ধ্বংস করতে পুঁজিবাদী দুনিয়া প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যাচার ও নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছিল ।যাতে করে শ্রমিক শ্রেণীর সংগ্রামকে দাবিয়ে রাখা যায়। কিন্তু শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ সংগ্রাম সেদিন যেমন দাবিয়ে রাখা যায়নি আজকেও দাবিয়ে রাখতে পারা যাচ্ছে না ।এই লড়াই চলছে ,চলবে ।এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের বামপন্থী সংগঠনগুলির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস উদযাপন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য