রাধা কৃষ্ণ জুয়েলারি সংস্থার পক্ষ থেকে অক্ষয়া তৃতীয়া উপলক্ষে মেগা লাকি ড্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার তিনজন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো রাজধানী আগরতলা প্রেস ক্লাবে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিজয়ীরা হলেন শ্রীমতি নবনীতা দেব, শ্রী প্রশান্ত দেব এবং শ্রীমতি মৌসুমী দেবনাথ। এদিনের অনুষ্ঠানে রাধাকৃষ্ণ জুয়েলারি সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর শ্রী নারায়ণ দেবনাথ নিজ হাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন সংবাদমাধ্যমকে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর নারায়ন দেবনাথ জানান ক্রেতা সাধারণের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের গহনা অতি শীঘ্রই সুলভ মূল্যে বাজারে নিয়ে আসবেন বলে।



