Thursday, November 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের নির্বাচনে নির্দল প্রার্থীর প্রস্তাবকদের হুমকি দেওয়ার অভিযোগেবিজেপিকে কাঠগড়ায় তুললেন...

খোয়াই পুর পরিষদের নির্বাচনে নির্দল প্রার্থীর প্রস্তাবকদের হুমকি দেওয়ার অভিযোগেবিজেপিকে কাঠগড়ায় তুললেন নির্দল প্রার্থী উত্তম কুমার ঘোষ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ নভেম্বর…… খোয়াই পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে খোয়াইতে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। খোয়াই পুর পরিষদের অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উত্তম কুমার ঘোষের প্রস্তাবকদের বাড়িতে গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে খোয়াই পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী সাগর দেব এবং এই ওয়ার্ডের দলের বুথ সভাপতি রঞ্জিত ঘোষের বিরুদ্ধে।নির্দল প্রার্থী উত্তম কুমার ঘোষের অভিযোগ, উনার মনোনয়ন পত্রের প্রস্তাবক সাবিত্রী তাঁতির বাড়িতে গিয়ে কেন তিনি নির্দল প্রার্থীর প্রস্তাবক হয়েছেন, তা নিয়ে জবাবদিহি চান বিজেপি প্রার্থী সাগর দেব ও বুথ সভাপতি রঞ্জিত ঘোষ। এমনকি তাদেরকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন নির্দল প্রার্থী উত্তম ঘোষ।উত্তম ঘোষের দাবি, সাবিত্রী তাঁতি নিজেই স্বেচ্ছায় মনোনয়নের কাগজে স্বাক্ষর করেছেন এবং পরিচয়পত্র দিয়েছেন। অথচ এখন তাঁকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা চলছে। শুধু তাই নয়, অন্য প্রস্তাবকদেরও প্রভাবিত করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম কুমার ঘোষ বলেন, বিজেপি বুঝতে পেরেছে সংশ্লিষ্ট বুথে তাদের পরাজয় নিশ্চিত। তাই এখন তারা প্রস্তাবকদের ভয় দেখিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়েই তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এই দিন নির্দল প্রার্থী উত্তম কুমার ঘোষ বিজেপি সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগও তোলেন। সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা, পেনশন এবং গরিব মানুষের কল্যাণমূলক প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন উত্তম ঘোষ।এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে। তবে অভিযুক্ত বিজেপি নেতাদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবর লেখা অব্দি। তবে এই বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য