Thursday, November 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের নির্বাচনে এবার পাঁচটি বুথের দায়িত্বে থাকছেনসম্পূর্ণ মহিলা ভোট কর্মীরা।

খোয়াই পুর পরিষদের নির্বাচনে এবার পাঁচটি বুথের দায়িত্বে থাকছেনসম্পূর্ণ মহিলা ভোট কর্মীরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে নভেম্বর…… খোয়াই পুরো পরিষদের নির্বাচনে পাঁচটি ভোট কেন্দ্র দায়িত্ব পেলেন মহিলা ভোট কর্মীরা। শুক্রবার খোয়াই পুর পরিষদের নির্বাচন।এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে। বৃহস্পতিবার দুপুরে খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।এবারের নির্বাচনে বিশেষ আকর্ষণ হলো, খোয়াই পুর পরিষদের মোট ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটি ভোট কেন্দ্রের পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে থাকছেন মহিলা ভোটকর্মীরা। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানিয়েছেন খোয়াইয়ের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহা।তিনি এও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসার এবং একজন গ্রুপ-ডি কর্মীসহ মোট পাঁচজন করে দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে ১৫টি ভোট কেন্দ্রে সর্বমোট ৭৫ জন ভোটকর্মী নিয়োজিত থাকবেন। রিমিতা সাহা বলেন, নগর স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত আসন সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই এবার প্রায় ৫০ শতাংশ ভোটকেন্দ্র মহিলাদের পরিচালনায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা পরিচালিত কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে। এই দায়িত্ব পালনে মহিলা কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে বলেও তিনি জানান। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রিটার্নিং অফিসার জানান, প্রশাসন ও পুলিশ উভয় বিভাগই সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধা বা অ্যাসিওরড মিনিমাম ফ্যাসিলিটিজ (AMF) নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর রয়েছে। এ পর্যন্ত পাওয়া ছোটখাটো অভিযোগগুলি যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। আগামীকাল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদী খোয়াই মহকুমা প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য