বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই নভেম্বর……পাঁচ বছরের জন্য একটি স্কুলকে দত্তক নিলেন চাম্পাহাউর ও কুলাই এলাকার এম ডি সি প্রসমিত দেববর্মা।খোয়াই তুলাশিখর ব্লকের অন্তর্গত নাকাছড়া উরাঙ্গবস্তিতে একটি জে বি বাঙ্গলা মিডিয়াম স্কুল ছিল সেই স্কুলটিকে ইংরেজি মাধ্যম জুনিয়র বেসিক স্কুলে পরিবর্তন করা হয় ।এই উদ্যোগটি নেন এম ডি সি প্রসমিত দেববর্মা। তিনি বললেন এলাকার শিশু দের ভবিষ্যত উজ্জ্বল করতে হলে তাদেরকে ইংরেজি মাধ্যম লেখাপড়া করতে হবে। বিগত দিনে এই স্কুলে সবাই বাঙ্গলা মিডিয়ামে লেখা পড়া করত ।তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা।তাই বুবাগ্রা অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এর প্রেরনায় উৎসাহিত হয়ে এম ডি সি প্রসমিত দেববর্মা এই স্কুলের ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে এই স্কুলটিকে আগামী ৫ বছরের জন্য দত্তক নেন রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই স্কুলের সবধরনের দায়ভার ও সমস্যার সমাধান করবেন তিনি আগামী পাঁচ বছর।এর জন্য দুই জন মহিলা ইংরেজির শিক্ষক নিয়োগ করেন তারা,যে ছাত্র ছাত্রীদের সম্পুর্ন ভাবে ইংরেজিতে লেখা পড়া করাবেন। পাশাপাশি এই স্কুলের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেবেন। এছাড়া এই দিন একটি নেশা বিরোধী এওয়ারনেস কেম্প ও করা হয় ছাত্র ছাত্রী সহ এলাকার মানুষের নিয়ে।এম ডি সি এও বলেন উনি এম ডি সি হয়েছেন মাত্র পাঁচ বছরের জন্য। উনার মত আগামী দিন এমন অনেক এম ডি সি আসবেন।তাই তিনি চাইছেন উনার পাঁচ বছরের এই দায়িত্ব থাকাকালীন সমাজের জন্য কিছু একটা করে যেতে চান যাতে করে অদুর ভবিষ্যতে উনার এই কাজের প্রশংসা করে এবং স্কুলটির ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আরো উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি হয় সেটাই উনার লক্ষ। তবে উনার এই মহতি উদ্যোগকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এলাকাবাসী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাম্পাহাউর থানার সেকেন্ড অফিসার অজিত দেববর্মা, খোয়াই জোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



