Friday, October 9, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রানীসম্পদ বিকাশ দপ্তর মৎস দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে...

প্রানীসম্পদ বিকাশ দপ্তর মৎস দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াইতে জেলা ভিত্তিক রিভিউ মিটিং করলেন মন্ত্রী সুধাংশু দাস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই অক্টোবর…..ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে শুক্রবার খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা এবং বরাদ্দকৃত অর্থ কতটা খরচ হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ কতটুকু এগিয়েছে, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।বৈঠক শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রতিটি জেলায় বছরে দু’বার করে এই ধরনের রিভিউ মিটিং করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি কতটুকু হয়েছে তা খতিয়ে দেখা এবং উন্নয়নমূলক কাজগুলোকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।তিনি এও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি গত অর্থবছরে দপ্তরগুলির সাফল্য ও ঘাটতিগুলি নিয়েও আলোচনা করা হয়েছে।
এছাড়াও মন্ত্রী আরও জানান, খোয়াই জেলায় মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বর্তমান সময়ে উৎপাদনের পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনে উৎপাদন বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়েও মতবিনিময় করা হয় এই মিটিং এর মাধ্যমে।
এই বৈঠকে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায় সহ-সভাধিপতি, বিধায়ক, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, জেলার বিভিন্ন ব্লক আধিকারিকরা সহ জেলাস্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।মন্ত্রী জানান, জনপ্রতিনিধি ও আধিকারিকদের মতামত এবং পরামর্শ শোনার পরই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং জেলার উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হয় আগামী দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য