Wednesday, September 30, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে খোয়াইতে কংগ্রেস দলের বিক্ষোভ মিছিল ও কুসপুত্তলিকা দাহ।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে খোয়াইতে কংগ্রেস দলের বিক্ষোভ মিছিল ও কুসপুত্তলিকা দাহ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯ শে সেপ্টেম্বর….. নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমারের পদত্যাগের দাবিতে খোয়াইতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে খোয়াইতে বিক্ষোভ কর্মসূচি পালন করাহয় কংগ্রেস দলের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবন থেকে কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি খোয়াই সহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে খোয়াই জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরবর্তীতে জেলাশাসকের কার্যালয়ের সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং জ্ঞনেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন।এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, পিসিসি সদস্য পরিতোষ দাস, মহিলা কংগ্রেস সভাপতি অঞ্জনা নন্দী-সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সারা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াইতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন যে ভারতের নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার যে ভোট চুরিতে লিপ্ত হয়েছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলার সাথে তাল মিলিয়ে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ রেলি সংগঠিত করা হয় খোয়াইতেও মঙ্গলবার। তিনি এও বলেন সারাদেশে S I R এর নামে যে প্রহসন চলছে তাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত করছে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমার । তাই কংগ্রেস দল জানতে চান উনি কার নির্দেশে এইগুলি করছেন। এর জন্য কংগ্রেস দল আশঙ্কা ব্যক্ত করছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আঙ্গুল হেলনিতে কি অপকর্ম গুলি চলছে। এতে করে সারা ভারতবর্ষে ১৩ কোটি ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই এই অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবেন বলে জানান প্রদ্যুৎ ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য