বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই সেপ্টেম্বর….. মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই বাইজালবাড়ি থানার অন্তর্গত এলাকায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল বড়সড় সড়ক দুর্ঘটনা। জানা যায় TR 01 H 0915 নম্বরের গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলই দুইজনের প্রাণহানি ঘটে বলে স্থানীয় সূত্র জানা যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। জানা যায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ একটি বাইকে করে তিনজন যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইকটি সরাসরি গাড়ির নিচে চলে যায়।
দুর্ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎ সাঁওতাল এবং বিশ্বজিৎ মুন্ডা নামে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, তপন গোয়ালা নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।



