Tuesday, August 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদস্বাধীনতা দিবস উপলক্ষে খোয়াইয়ে তিরঙ্গা মিছিল, ১৩ থেকে ১৫ আগস্ট বাড়ি ও...

স্বাধীনতা দিবস উপলক্ষে খোয়াইয়ে তিরঙ্গা মিছিল, ১৩ থেকে ১৫ আগস্ট বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান

 

আগামী ১৫ আগস্ট সারা দেশে পালিত হতে চলেছে ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার দুপুরে খোয়াই শহরজুড়ে আয়োজিত হয় এক বর্ণাঢ্য তিরঙ্গা মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে অংশ নেন ছাত্র-ছাত্রী, যুবসমাজ, অভিভাবক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। মিছিলকে ঘিরে খোয়াই শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দেশাত্মবোধের স্লোগান ও জাতীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। এদিনের তিরঙ্গা মিছিলে নেতৃত্ব দেন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস, সুরজিৎ বড়ুয়া সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

মিছিল শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস বলেন, আগামী ১৫ আগস্ট দেশজুড়ে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হবে। দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এই কর্মসূচি। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট—এই তিন দিন প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানানো হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান তিনি। খোয়াই শহরে আয়োজিত এই তিরঙ্গা মিছিলের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধের আবেগ আরও জোরালো হয়ে উঠেছে। আগামী ১৩ থেকে ১৫ আগস্ট খোয়াইয়ের প্রতিটি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানে কতটা সাড়া মেলে, এখন সেদিকেই নজর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য