Tuesday, July 28, 2026
বাড়িখবররাজ্যডিজিপির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বামফ্রন্ট বিধায়করা

ডিজিপির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বামফ্রন্ট বিধায়করা

ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সোমবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে স্মারকলিপি জমা দিলেন বামফ্রন্ট বিধায়করা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল লোক ভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরে। উল্লেখ্য, গত ২০ জুলাই আগরতলা পুলিশ সদর দপ্তরে রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে রাজ্য সরকার পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।

তবে এই তদন্তে সন্তুষ্ট নয় বিরোধী বামফ্রন্ট। তাদের দাবি, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ডিজিপির মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক ও দুঃখজনক। তাঁর দাবি, একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ আইপিএস আধিকারিক, যিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাঁর মৃত্যুর ঘটনাকে শুধুমাত্র আত্মহত্যা হিসেবে দেখার আগে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, রাজ্যের ৪৪ লক্ষ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সর্বোচ্চ আধিকারিককে নিজের দপ্তরের কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমন ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। যদিও সরকার এসআইটি গঠন করেছে, তবে সেই তদন্ত নিয়ে জনমনে প্রশ্ন ও সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বামফ্রন্টের দাবি, বিচার বিভাগের তত্ত্বাবধানে তদন্ত হলে ঘটনাটি নিয়ে মানুষের আস্থা বাড়বে এবং প্রকৃত সত্য সামনে আসবে। সেই কারণেই বিষয়টি রাজ্যপালের নজরে আনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য