বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে মে…… দিন দিন কলঙ্কিত হয়ে পড়ছে সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত খোয়াই শহরের নামটি। প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জনগণের মুখোমুখ সামাজিক অবক্ষয়ের চর্চা ও চিত্র ফুটে উঠতে দেখা যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী কিছুদিনের মধ্যে খোয়াই শহরের সেই তকমাটা মুছে গিয়ে একটি কলঙ্কিত শহর হিসেবে পরিচিত হতে পারে, সেই কথাটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না সমাজের শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা। সমাজের এই অবক্ষয়ের আগুনকে প্রতিনিয়ত হাওয়া দিয়ে ভালোবাসার নামে নিজের শারীরিক খুদা নিবৃত্তির জন্য সমাজের কিছু উশৃঙ্খল যুবক যুবতীরা নিজেদের সন্তানের কথা চিন্তা না করে ফেলে দিয়ে বা নিয়ে গিয়ে পরপুরুষের সাথে পালিয়ে যাচ্ছে। আর খোয়াই শহরে এই ধরনের ঘটনা ঘটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তেমনি এক ঘটনা ঘটলো খোয়াই চেবরি এলাকাতে।আবারো ৬ বছরের ছেলেকে নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায় গত ২৯শে মে শুক্রবার সকাল বেলা শম্পা সরকার স্বামী অসিত সূত্রধর বাড়ি খোয়াই চেবরী অফিসটিলা এলাকার এক গৃহবধ ৯ বছরের সংসার ফেলে বাড়ি থেকে ৬ বছরের ছেলেকে নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় বলে অভিযোগ জানান স্বামী। বেশ কিছুদিন ধরে স্বামী টের পান তার স্ত্রী মোবাইলের মাধ্যমে একটি ছেলের সাথে কথাবার্তা বলছিলেন বলে জানান স্বামী। এর পর শেষে শনিবার খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী ।এখন পর্যন্ত কোন খবর না পেয়ে সাংবাদিকদের কাছে দ্বারস্ত হয় স্বামী। স্বামীর বক্তব্য তার স্ত্রী প্রেমিকের সাথে সংসার করতেচায় তাতে স্বামীর কোন বাধা নেই। কিন্তু ৬ বছরের ছেলেকে তার কাছে দিয়ে দেবার জন্য দেওয়ার জন্য কাতর ভাবে আবেদন জানান। প্রতিদিনই এই ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটে যাচ্ছে। তাতে বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ উপর খুবই প্রভাব পড়ছে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা।



