বিশালগড় জেলার বিভিন্ন এলাকার জনগণের নিত্যদিনের সমস্যাকে সামনে রেখে আট দফা দাবি নিয়ে শুক্রবার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তবে জেলা শাসক অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন জেনারেল সেকশনের ডি.সি.এম শ্রীমতি দীবয়াশ্রী দাসগুপ্ত।
ডেপুটেশনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, বর্তমানে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারির কারণে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। অবিলম্বে এই কালোবাজারি রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়। দ্রুত বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটিয়ে সাধারণ মানুষকে নিয়মিত পরিষেবা দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়াও রেগা শ্রমিকদের কাজের সংকটের বিষয়টি ডেপুটেশনে গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নতুন আইন কার্যকর হওয়ার ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে এবং শ্রমিকরা পর্যাপ্ত কাজ পাচ্ছেন না। তাই অবিলম্বে রেগা শ্রমিকদের কাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এই আট দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশনে অংশ নেন গোপীনাথ সাহা spoke person chitta sutradar Cashier pijosh das সহ অন্যান্য নেতৃবৃন্দ।



