Friday, May 29, 2026
বাড়িখবররাজ্যনিট ইউ জি পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -উচ্চশিক্ষা দপ্তরের...

নিট ইউ জি পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -উচ্চশিক্ষা দপ্তরের সচিব

বাতিল হওয়া নিট ইউজি -২০২৬ পরীক্ষা সারা দেশের সাথে রাজ্যের দশটি সেন্টারে আগামী ২১ জুন পুনরায় গ্রহণ করা হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭০০ জন ।পরীক্ষা সুষ্ঠু ভাবে গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার এই সংবাদ জানিয়েছেন।

গত ৩ মে ২০২৬ সালের মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট ইউ জি গ্রহন করে নেশন্যাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয় ।আগামী ২১ জুন নিট ইউজি পরীক্ষা পুনরায় গ্রহণ করা হবে। রাজ্যের দশটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে হবে পরীক্ষা ।এর মধ্যে পশ্চিম জেলার আগরতলায় নয়টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে ।একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে ধলাই জেলার কমলপুরে ।সেটি হল সরকারি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া পশ্চিম জেলার অধীন আগরতলার নয়টি পরীক্ষা কেন্দ্র গুলি হল এমবিবি কলেজ ,মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ,কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন ,কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল, মহারানী তুলসিবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ।নিট পরীক্ষায় রাজ্যের মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার সাতশো জন ।এর মধ্যে ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন কমলপুরের সরকারি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বাকি ৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন আগরতলার নয়টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, নিট ইউ জি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এম বি বি কলেজ এবং মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পি ডব্লিউ ডি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা রাখা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের মোট ২২ লক্ষ ৫ হাজির ৩৫ জন পরীক্ষার্থী দেশের ৫৫১ টি শহরে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবেন ।পরীক্ষা শুরু হবে ২১ জুন বেলা ২ টা থেকে। পরীক্ষা শেষ হবে বিকেল ৫ঃ১৫ মিনিটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য