Friday, May 29, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএইডস এবং এইচ আইভি প্রতিরোধে রোগিদের জন্য খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে উদ্ভোধন...

এইডস এবং এইচ আইভি প্রতিরোধে রোগিদের জন্য খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে উদ্ভোধন হল ফাই আর্ট সেন্টারের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯শে মে……এইডস এবং এইচ আইভি প্রতিরোধে রোগীদের জন্য খোয়াই জেলা হাসপাতালের বহির বিভাগে উদ্বোধন হলো ফাই আর্ট সেন্টারের।খোয়াই জেলায় এইচ আইভি এবং এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অধীনে একটি নতুন ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (FI-ART) সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করা হয়। শুক্রবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগের দোতলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায় এই নতুন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ পদ্মরাম জমাতিয়া,জেলা হাসপাতালের এম এস সরদিন্দু রিয়াং সহ অন্যান্যরা । শেষে জেলায় কর্মরত ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামে নিযুক্ত এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তারা। একইসঙ্গে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির দ্বারা প্রদত্ত একটি ভ্রাম্যমাণ বাইকের ও আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এই বাইকটি জেলার দুর্গম গ্রাম ও পাহাড়ি অঞ্চলে এইচ আইভি এবং এইডস বিষয়ক রক্ত পরীক্ষা, সচেতনতা ও পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংবাদমা ধ্যমকে জানান জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়। এছাড়া এই রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে রক্তের পরিক্ষা করা হবে,এর পাশাপাশি এই সেন্টারে থেকে আক্রান্ত রোগীদের একটি ঔষধ দেওয়া হবে। প্রথমে এই সেন্টার থেকে সব ধরনের ঔষধ বিনামূল্যে বিতন করা হবে এর পর জেলার বিভিন্ন জায়গায় সাব সেন্টার তৈরি করে দেওয়া হবে। তাতে করে রোগিরা নিন নিজ এলাকা থেকে সময় মত ঔষধ গুলো পেয়ে যাবেন এবং তার নিজেদের বাঁচাতে সঠিক চিকিৎসা করতে পারবে বলে আশা ব্যক্ত করেন জিলা সভাধিপতি। এছাড়া নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান অপর্না সিংহ রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য