Monday, May 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানার মাদক কাণ্ডে চার পুলিশ কর্মীকে গ্রেফতার করে...

খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানার মাদক কাণ্ডে চার পুলিশ কর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় সোমবার দুপুরে।

গত কয়েক দিন আগে তেলিয়ামুড়া থানার আলোচিত মাদক কাণ্ডে মহিলা সাব-ইন্সপেক্টর সম্পা দাস সহ আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারি পরীক্ষার জন্য। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ইন্সপেক্টর অজিত দেববর্মা, রাজেন্দ্র রিয়াং ও এস বি ইনচার্জ এ এস আই শচীন্দ্র দেববর্মাকে। গোটা ঘটনাটি তদন্তে সোমবার সকালে তেলিয়ামুড়া থানায় যান ডি আই জি সঞ্জয় সাহা, এস বি ডি এস পি পান্না লাল সেন এবং আরো দুই ইন্সপেক্টর। থানার অন্দরমহলের এই মাদক কাণ্ড প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে মুখ্যমন্ত্রী ও ডি জিপির নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। সোমবার বেলা একটা নাগাদ এই ঘটনার অভিযুক্ত চারজনকে খোয়াই আদালতে পাঠানো হয়। গোটা বিষয়টি নিয়ে খোয়াই জেলা পুলিশ আধিকারিক বোকাটি জগদীশ্বর রেডি প্রতিক্রিয়া প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য