Thursday, May 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅসুস্থ শিশুর পাশে সমাজসেবক অভিজিৎ দাস লিটন, আর্থিক সহায়তায় মানবিকতার উজ্জ্বল

অসুস্থ শিশুর পাশে সমাজসেবক অভিজিৎ দাস লিটন, আর্থিক সহায়তায় মানবিকতার উজ্জ্বল

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের পরিচিত মুখ ও বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ দাস লিটন। নিজের অফিসে এক অসহায় মায়ের আর্তনাদ শুনে আবারও মানবসেবার অনন্য নজির গড়লেন তিনি। প্রতাপগড় ঋষি কলোনীর এক রিক্সাশ্রমিক পরিবারের ছোট্ট শিশুটি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছে। ছোটবেলায় খাট থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পাওয়ার পর থেকেই শিশুটি মাঝেমধ্যেই অচেতন হয়ে পড়ছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসা ও একাধিক জরুরি পরীক্ষা করার পরামর্শ দিলেও দারিদ্র্যের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই শিশুটির পাশে দাঁড়ান সমাজসেবক অভিজিৎ দাস লিটন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন এবং সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের কাছে আবেদন জানান, যেন সবাই এগিয়ে এসে শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। অভিজিৎ দাস লিটন বলেন, “মানুষ মানুষের জন্য। অসহায় এই শিশুটির পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। আমি সবসময় আমার ভাগ্নীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”


রাজ্যের বিভিন্ন প্রান্তে মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যেই মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন সমাজসেবক অভিজিৎ দাস লিটন। আবারও তাঁর এই মহৎ উদ্যোগ সমাজে মানবতার এক উজ্জ্বল বার্তা তুলে ধরল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য