Thursday, May 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅনলাইনে ফলাফল না মেলায় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এবিভিপির বিক্ষোভ, ভাইস...

অনলাইনে ফলাফল না মেলায় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এবিভিপির বিক্ষোভ, ভাইস প্রিন্সিপালের কুশপুত্তলিকা দাহ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে মে…….অন লাইনে ফলাফল দেখতে না পারার কারণে ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল স্যামল দাসের কুশপুত্তলিকা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার উদ্যোগে ।বুধবার দুপুরে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।এই বিষয়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার সম্পাদক সুমন দেব জানান ত্রিপুরা ইউনিভার্সিটি অন্তর্গত খোয়াই দশরথ দেব দেব মেমোরিয়াল কলেজের মত যে সমস্ত ডিগ্রী কলেজ গুলি রয়েছে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আশি শতাংশে বেশি নাম্বার পেয়ে পাস করেছেন তাদের মধ্যে অনেকেরই সেমিস্টারের ফলাফল প্রকাশিত করা হচ্ছে না অন লাইনে। এক কথায় তাদের ফলাফল নট ফাউন্ড দেখাচ্ছে। এরই প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার পক্ষ থেকে বুধবার ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল স্যামল দাসের কুশপুত্তলিকা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। অখিল ভারত বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান করা না হবে ততক্ষণ আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্র তর করা হবে। এই দিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন এটা প্রযুক্তিগত সমস্যা, প্রযুক্তির এই সমস্যার জন্য ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে নট ফাউন্ড দেখাচ্ছে। যদিও গোটা ঘটনাটি নিয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে আসেন বলে জানা যায়। তবে সংবাদ লেখা পর্যন্ত মূল ফটোকে তালা বন্দি অবস্থায় ছিল বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য