Tuesday, April 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ১৭ই এপ্রিল খোয়াইতে দুটি আসনের ভোট গননাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার বিষয়টি খতিয়ে...

১৭ই এপ্রিল খোয়াইতে দুটি আসনের ভোট গননাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখতে সফরে আসেন আই জি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ ই এপ্রিল….আগামি শুক্রবার অর্থাৎ ১৭ এপ্রিল খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত দুটি আসন যথা ৯ নং এবং ১২ আসনের ভোট গননা।এই গননাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে তিনটায় খোয়াইতে আসেন নিরাপত্তা বিষয়ক দপ্তরের আই জি আইপার মন্চাক। এই দিন পুলিশ সুপারের কার্যালয়ে প্রথমে আই জি কে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে ৯ এবং ১২ নং কেন্দ্রের ই ভি এম মেশিন রয়েছে। তাকে কেন্দ্র করে খোয়াই এর আইনশৃঙ্খলা এবং পুলিশি ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নিরাপত্তা বিষয়ক দপ্তরের আই জি আইপার মন্চাক খোয়াই সফরে আসেন। এবং তিনি বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে এক বৈঠক করেন। আগামী ১৭ এপ্রিল শুক্রবার এ ডি সি নির্বাচনের ভোট গননা হবে তারই বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার বোগাটি জগদীশ্বর রেড্ডি এবং পুলিশ অন্যান্য আধিকারিকদের সাথে আলোচনা করবেন বলে জানান।এই বিষয়ে আই জি সকল জনসাধারণ ও সমস্ত রাজনৈতিক দলের কাছে বার্তা প্রদান করেন নির্বাচনে হারজিত রয়েছে সবাইকে আইনশৃঙ্খলা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বদলের প্রতি আন্তরিকভাবে আবেদন রাখেন। যাতে করে খোয়াই মহকুমার সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য