Tuesday, April 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাংলার নববর্ষে খোয়াই বাসির প্রতি আন্তরিক প্রতি ও শুভেচ্ছার বার্তা দিলেন খোয়াই...

বাংলার নববর্ষে খোয়াই বাসির প্রতি আন্তরিক প্রতি ও শুভেচ্ছার বার্তা দিলেন খোয়াই এর বিধায়ক ও মন্ডল সভাপতি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ ই এপ্রিল….. এই দেশ একটি প্রবাদ আছে বাঙালিদের বার মাসে তের পারবন।তার মধ্যে বাংলার কেলেন্ডার অনুযায়ী পয়লা বৈশাখ দিনটি বাঙালি দের কাছে একটি খুবই শুভদিন। এই দিন থেকে সবাই নতুন করে নতুন দিনের এবং নতুন ভাবে বছর টিকে শুরু করে পুরনদিনের সমস্ত গ্লানি বাঁধা বিপত্তিকে পেছনে ফেলে নতুন দিগন্তের সূচনার লক্ষ্যে। পুরানো বছরকে বিদায় দিয়ে বাংলার ১৪৩৩ নতুন বছরকে স্বাগত জানাতে সবাই উদগ্রীব হয়ে রয়েছে।আর এই দিনটির জন্য অর্থাৎ বাংলার নববর্ষে খোয়াই বাসির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার বার্তা দিলেন খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস ও খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস। খোয়াই বাসির জন্য বাংলার নববর্ষে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে তার বলেন শুভ নববর্ষ ও গড়িয়া উৎসব উপলক্ষে সমস্ত খোয়াই বাসিকে তারা আন্তরিক ভাবে প্রীতি শুভেচ্ছা ভালবাসা জানাচ্ছেন।এই নতুন বছরে সমস্ত খোয়াই বাসি আনন্দ উপভোগ করুন। পাশাপাশি নতুন বছরে তাদের সবধরনের দুঃখ বেদনা গ্লানি মুছে গিয়ে এক নতুন সূর্যের উদয় হোক সবার জীবনে।সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই যাতে সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে এর জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এবং নতুন বছরের নতুন উদ্যমে সবার পথচলা শুরু হোক সবার স্বপ্ন পুরনের মাধ্যমে সেই প্রত্যাশা করেন বিধায়ক নির্মল বিশ্বাস ও খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য