Tuesday, September 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদচুরি যাওয়া এক শিক্ষকের বাইক উদ্ধার করে ঐও শিক্ষকের হাতে তুলে দিল...

চুরি যাওয়া এক শিক্ষকের বাইক উদ্ধার করে ঐও শিক্ষকের হাতে তুলে দিল তেলিয়ামুড়া রেলষ্টেশনেরজি আর পি পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩শরা মে……..অবশেষে খোয়াই দক্ষিণ জাম্বুরা এলাকার এক শিক্ষকের চুরি যাওয়া বাইক দুই মাস পর উদ্ধার করে সেই শিক্ষক অলক দাসের হাতে তুলে দেন তেলিয়ামুড়া রেল ষ্টেশনের জি আর পি পুলিশ শুক্রবার রাতে। ঘটনার বিবরণ দিয়ে শিক্ষক অলক দাস জানান গত মার্চ মাসের চার তারিখ দক্ষিণ জাম্বুরা এলাকার নিজ বাড়ি থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ চুরি করে নিয়ে যায় চোর। এই ঘটনাটি খোয়াইতে চাউর হতেই মহকুমা এলাকার জনগণ স্তম্বিত হয়ে পড়ে। এরপর খোয়াই থানাতে গোটা বিষয়টি জানিয়ে লিখিত আকারে জি ডি এনট্রিও করা হয়। ঐ দিন বাইকটি চুরির পর বাইক চোর প্রথমে বাইকের নম্বর প্লেইটটি ভেঙে ফেলে দেয়। তবে বাইক চোরটি পেশাগত চোর নয়।সে একজন নেশাখোর। নেশা করার জন্যই অলক বাবুর বাইকটি চুরির করে।তবে সেই চোর বাইকটিকে কোথায়ও বিক্রি করেনি চারিদিকে চুরির খবরটি ছড়িয়ে পড়েছিল বলে।এর পর ধরা পরে যাবার ভয়ে বাইক টিকে তেলিয়ামুড়া রেল ষ্টেশনে ফেলে নাকি শিলং পালিয়ে যায় বলে জানা যায় এক সুত্রে।এর পর বাইকটি ষ্টেশনের জি আর পি পুলিশের চোখে পরে। এবং ইন্জিন নম্বর দেখে পরিবহন দপ্তরের এপ্স চালি জানতে পায় বাইকটি অলক দাসের। এবং শেষে ২ শরা মে শুক্রবার রাতে খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল ষ্টেশনের জি আর পি থানার পুলিশ এই বাইকের মালিক অলক দাস কে ডেকে নিয়ে বাইকের সম্পূর্ণ কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষা করে বাইকটি তুলে দেন শিক্ষক অলক দাসের হাতে। যথারীতি বাইকের মালিক অলক দাস জি আর পি পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি উনার এই প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য