Wednesday, April 29, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া'য় ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হল বৃহস্পতিবার

তেলিয়ামুড়া’য় ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হল বৃহস্পতিবার

গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া’য় ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হল বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে। তেলিয়ামুড়া’য় মোট ৫ টি পরীক্ষা কেন্দ্রে ১১৫৫ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসে। শান্তিপূর্ণভাবেই চলছে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া। তেলিয়ামুড়ার ৫টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে তেলিয়ামুড়া দ্বাদশ, কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ ও বিবেকানন্দ দ্বাদশ , মুঙ্গিয়াকামি দ্বাদশ এবং সারদাময়ী বিদ্যালয় শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় তেলিয়ামুড়ার ৫টি বিদ্যালয়ের সেন্টার সেক্রেটারি তথা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানিয়েছেন,, এ বছর পুরুষ ছাত্রের সংখ্যা ৫৯৮জন এবং মহিলা ছাত্রের সংখ্যা ৫৫২জন। তাছাড়া কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল মিলিয়ে ৫জন পরীক্ষার্থী রয়েছে বলে সেন্টার সেক্রেটারি জানিয়েছেন।তবে শেষ খবর লেখা পর্যন্ত,, শান্তি পূর্ণ ভাবেই চলছে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য