Monday, September 28, 2026
বাড়িখবররাজ্যদীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচন, সকাল থেকেই বুথে...

দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচন, সকাল থেকেই বুথে ভোটারদের ভিড়

দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পর অবশেষে পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার থেকে এডিসি এলাকায় শুরু হল ভিলেজ কাউন্সিল নির্বাচন। সকাল থেকেই পাহাড়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার দলবেঁধে ভোট দিতে পৌঁছাতে দেখা যায় ভোটারদের। মনোনয়নপত্র দাখিলের পর্ব শেষ হওয়ার পরই এই নির্বাচনে বড় সংখ্যক আসনে এনডিএ জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ফলে সোমবার ভোটগ্রহণ হচ্ছে ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪৫৯৭টি আসনে। এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৯৮২০ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা সাড়ে নয় লক্ষেরও বেশি। সোমবার সকাল থেকেই নির্ধারিত ১৫৫০টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল গড়াতেই একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ত্রিপুরা পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ। প্রতিটি ভোটকেন্দ্রেই নিরাপত্তাকর্মীদের মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ভোটগ্রহণ শুরুর পর এখনও পর্যন্ত এডিসি এলাকার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানা গেছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হারও ধীরে ধীরে বাড়ছে। পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। দীর্ঘ প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। এখন নজর বিকেল পাঁচটা পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়ে এবং শেষ পর্যন্ত পাহাড়ের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণের সামগ্রিক পরিস্থিতি কেমন থাকে, সেদিকেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য