Thursday, November 19, 2026
বাড়িখবররাজ্যএয়ারপোর্ট থানার পুলিশের সাফল্য, অসম-বিহার-সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার ২৫টি মোবাইল

এয়ারপোর্ট থানার পুলিশের সাফল্য, অসম-বিহার-সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার ২৫টি মোবাইল

আগরতলা: হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া এখন আর অসম্ভব নয়। সঠিক সময়ে পুলিশের কাছে অভিযোগ জানালে আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা সম্ভব হচ্ছে বহু হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল। এমনই এক সাফল্যের নজির গড়ল এয়ারপোর্ট থানার পুলিশ। বিভিন্ন সময়ে থানার অন্তর্গত এলাকাগুলি থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোট ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য সামগ্রী হয়ে উঠেছে মোবাইল ফোন। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজ—প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোবাইলের উপর নির্ভরশীল মানুষ। ফলে প্রয়োজনীয় ফোনটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে স্বাভাবিকভাবেই চরম সমস্যার মুখে পড়তে হয় মালিককে। তবে এ ধরনের ঘটনায় হতাশ না হয়ে পুলিশের দ্বারস্থ হলে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দামি মোবাইল ফোন হারিয়ে যাওয়া ও চুরির অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে থানার পুলিশ। আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় অনুসন্ধান চালিয়ে অসম, বিহার-সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে মোট ২৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার উদ্ধার হওয়া মোবাইলগুলি আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, এনসিসি মহকুমার এসডিপিও সুব্রত বর্মন এবং এয়ারপোর্ট থানার ওসি নারুগোপাল দেব।দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এই উদ্যোগে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা আবারও প্রমাণ করল, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় অভিযোগ জানানো অত্যন্ত জরুরি। পুলিশের তৎপরতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য