Monday, September 28, 2026
বাড়িখবররাজ্যকর্মসংস্থানের দাবিতে দিল্লির যুব জমায়েতে ত্রিপুরা থেকে ১৭ জনের প্রতিনিধি দল

কর্মসংস্থানের দাবিতে দিল্লির যুব জমায়েতে ত্রিপুরা থেকে ১৭ জনের প্রতিনিধি দল

দেশের যুবসমাজের কর্মসংস্থান ও বেকারত্বের সমস্যা নিয়ে জাতীয় স্তরে আন্দোলন জোরদার করার লক্ষ্যে দিল্লিতে বৃহৎ যুব জমায়েতের ডাক দিয়েছে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া বা ডিওয়াইএফআই। এই কর্মসূচিতে অংশ নিতে সোমবার ত্রিপুরা থেকে ১৭ জনের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা দেয়। এদিন আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে ট্রেনে দিল্লির উদ্দেশে যাত্রা করেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্ব ও কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যুবকদের কর্মসংস্থান, ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুবসমাজের বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখেই দিল্লিতে এই বৃহৎ জমায়েতের আয়োজন করা হয়েছে। শুধু যুব জমায়েত নয়, আগামীকাল ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কমিটির নতুন কার্যালয় উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। এই দুই কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যেই ত্রিপুরা থেকে সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। ত্রিপুরা থেকে যাওয়া ১৭ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব, অসীম সরকার-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দিল্লির কর্মসূচি প্রসঙ্গে ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য, দেশের বিপুল সংখ্যক যুবক-যুবতী বর্তমানে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। চাকরি ও কর্মসংস্থানের দাবিকে জাতীয় স্তরে আরও জোরালোভাবে তুলে ধরতেই ত্রিপুরার প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। যুবকদের ভবিষ্যৎ ও কর্মসংস্থানের বিষয়টি সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেও এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে দাবি সংগঠনের। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে ত্রিপুরার প্রতিনিধি দলের সদস্যদের সংবর্ধনা জানায় ডিওয়াইএফআইয়ের হাঁপানিয়া অঞ্চল কমিটি। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অরিন্দম বিশ্বাস, বিভাগীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিশাল চক্রবর্তী, সুখেনদু চক্রবর্তী, হাঁপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী, সভাপতি বিজয় দাস-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কর্মসংস্থান ও বেকারত্বের মতো বিষয়কে সামনে রেখে দিল্লির কর্মসূচিতে ত্রিপুরার প্রতিনিধিদের অংশগ্রহণকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। জাতীয় স্তরে যুবসমাজের দাবি আরও জোরালোভাবে তুলে ধরাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছে ডিওয়াইএফআই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য