Wednesday, August 5, 2026
বাড়িখবররাজ্যমুজাফফর আহমেদের ১৩৭তম জন্মজয়ন্তী পালন সিপিআইএমের, শ্রদ্ধা জানিয়ে সংগ্রামের শপথ জিতেন্দ্র চৌধুরীর

মুজাফফর আহমেদের ১৩৭তম জন্মজয়ন্তী পালন সিপিআইএমের, শ্রদ্ধা জানিয়ে সংগ্রামের শপথ জিতেন্দ্র চৌধুরীর

ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতাদের একজন মুজাফফর আহমেদের ১৩৭তম জন্মজয়ন্তী বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিআই(এম)। এ উপলক্ষে আগরতলার সিপিআই(এম) রাজ্য কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ মুজাফফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, মুজাফফর আহমেদ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তিনি শুধু স্বাধীনতা সংগ্রামীই নন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। নজরুলের সম্পাদিত বিভিন্ন পত্রিকায় লেখালেখির পাশাপাশি শ্রমিক ও কৃষকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আরও বলেন, মুজাফফর আহমেদের জন্মজয়ন্তী পালন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করার অঙ্গীকারের দিন। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য