Wednesday, August 5, 2026
বাড়িখবররাজ্যবিশালগড়ের গোকুলনগরে জমি-বিবাদকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক মহিলা। ঘটনায়...

বিশালগড়ের গোকুলনগরে জমি-বিবাদকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক মহিলা। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিশালগড়ের গোকুলনগর ভূইয়ারমাথা এলাকায় সংঘবদ্ধ হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মহিলার নাম ঝুটন দাস, তিনি স্থানীয় বাসিন্দা কমল দাসের স্ত্রী। অভিযোগ, বুধবার সকালে এলাকার কয়েকজন মহিলা সংঘবদ্ধভাবে তাঁর উপর হামলা চালায়। এতে গুরুতর জখম হন তিনি। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত মহিলার ছেলে সংবাদমাধ্যমকে জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর মায়ের উপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, ঝুটন দাস দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করতেন এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত বিবাদে জড়াতেন। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ক্লাব ও গ্রাম পঞ্চায়েতে সালিশি বৈঠক হলেও তিনি তা মানেননি। এছাড়া এলাকার মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগও তোলেন স্থানীয়রা। ঘটনার পর বিশালগড় মহিলা থানার পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য আইনগত ব্যবস্থা রয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য