Saturday, August 1, 2026
বাড়িখবররাজ্যগার্লস হোস্টেলে নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন

গার্লস হোস্টেলে নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান এজিএমসি ও জিবি হাসপাতালের পিজি গার্লস হোস্টেলে নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। অভিযোগ, গভীর রাতে হোস্টেলে ঢুকে এক পিজি ছাত্রীকে মারধর করে তাঁর মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হোস্টেলের আবাসিকদের মধ্যে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আনুমানিক রাত ১১টা নাগাদ এজিএমসি-জিবি হাসপাতালের পিজি গার্লস হোস্টেলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি লিসা দেববর্মা নামে এক পিজি ছাত্রীর মুখ চেপে ধরে এবং তাঁকে মারধর করে। পরে তাঁর মোবাইল ফোন ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত ছাত্রী এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করার কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার পর আহত ছাত্রীর পরিবারের সদস্যরা এসে তাঁকে কৃষ্ণনগরের বাড়িতে নিয়ে যান। এদিকে, এই ঘটনার পর হোস্টেলের অন্যান্য ছাত্রীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের অভিযোগ, হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতি রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। অন্যদিকে, কিছু আবাসিকের দাবি, ঘটনাটি নিয়ে প্রশাসনিক স্তরে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোস্টেলের নিরাপত্তা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন আবাসিক চিকিৎসক ও ছাত্রীরা। গোটা ঘটনার দিকে নজর রয়েছে সকলের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য