Friday, July 31, 2026
বাড়িখবররাজ্যগ্রামীণ ব্যাংক এবং সরকারের অর্থ দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হলো মৌ

গ্রামীণ ব্যাংক এবং সরকারের অর্থ দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হলো মৌ

ত্রিপুরার সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে আজ আগরতলার সিভিল সেক্রেটারিয়েটে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সরকারি কর্মচারীরা বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমাসহ একাধিক বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।

বৃহস্পতিবার সিভিল সেক্রেটারিয়েটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, আইএএস, অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ড. দেবমিতা কিলিকদার, অর্থ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, মার্কেটিং বিভাগের কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা। এই সমঝোতার আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের Salary Package Scheme সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে। ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং অন্যান্য বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।

ব্যাংক জানিয়েছে, এই প্রকল্পে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতনপ্রাপ্ত কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভারেজ দেওয়া হবে। এর জন্য কর্মচারীদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। ব্যাংকের দাবি, সমগ্র ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য কোনো ব্যাংকের পক্ষ থেকে এটিই সর্বোচ্চ দুর্ঘটনা বীমা কভারেজ। এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য