Tuesday, July 28, 2026
বাড়িখবররাজ্যপুর নিগমের উদ্যোগে চলছে সচেতনতামূলক অভিযান

পুর নিগমের উদ্যোগে চলছে সচেতনতামূলক অভিযান

আগরতলা শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে আগরতলা পুর নিগমের উদ্যোগে চলছে ‘Safai Apnao, Bimaari Bhagao’ বিশেষ সচেতনতামূলক অভিযান। শহরজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রামক রোগ প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আজ আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। ১৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত চলা এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হল পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধ করা এবং জনস্বাস্থ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। অভিযানের অংশ হিসেবে নিয়মিত বর্জ্য সংগ্রহ, বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, শৌচাগারের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশার প্রজনন রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পরিচ্ছন্ন ও সুস্থ আগরতলা গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এজন্য প্রত্যেক নাগরিকের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই সকলকে নিজেদের বাড়ি, আশপাশের এলাকা এবং জনপরিসর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ জীবনের অন্যতম ভিত্তি—এই বার্তাকেই সামনে রেখে আগরতলা পুর নিগমের এই উদ্যোগে নাগরিকদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য