Tuesday, July 21, 2026
বাড়িখবররাজ্যসোনম ওয়াংচুকের সমর্থনে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি

সোনম ওয়াংচুকের সমর্থনে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি

ANCHOR – শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনার প্রতিবাদে আগরতলায় দ্বিতীয় দিনেও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ছাত্রছাত্রীরা। সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়।

VOICE – শুক্রবার আগরতলার সার্কিট হাউসের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন ছাত্রছাত্রীরা। দিল্লিতে আন্দোলনরত শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দমন করার চেষ্টা চলছে। তাদের দাবি, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখানো উচিত। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সোনম ওয়াংচুকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তীব্র নিন্দা করেন তারা। ছাত্রছাত্রীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থা, পরিবেশ এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তাঁদের কণ্ঠরোধ করা গণতন্ত্রের পরিপন্থী। তাই এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা। বিক্ষোভস্থলে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন ছিল। যদিও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আরও জোরদার করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য