Saturday, July 18, 2026
বাড়িখবররাজ্য২ লক্ষাধিক টাকার ১৯টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী...

২ লক্ষাধিক টাকার ১৯টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল আমতলী থানার পুলিশ। অত্যাধুনিক CEIR (Central Equipment Identity Register) পোর্টালের মাধ্যমে প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের ১৯টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইল ফোনের সন্ধান চেয়ে একাধিক ব্যক্তি আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর CEIR পোর্টালের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে মোট ১৯টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়। শনিবার আমতলী থানায় মোবাইলগুলির প্রকৃত মালিকদের ডেকে এনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেন থানার কর্তৃপক্ষ। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা। তারা দ্রুত পদক্ষেপ ও কার্যকর তদন্তের জন্য আমতলী থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে আমতলী থানার ওসি, ইন্সপেক্টর পরিতোষ দাস জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে পুলিশ নিয়মিতভাবে CEIR পোর্টালের সাহায্য নিচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য