Tuesday, July 14, 2026
বাড়িখবররাজ্য১৪ জুলাই ট্রাফিক দপ্তরের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

১৪ জুলাই ট্রাফিক দপ্তরের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধে এবার অভিনব উদ্যোগ নিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। প্রথমবারের মতো রাজ্যের সব স্তরের সরকারি ও বেসরকারি চালকদের জন্য আয়োজন করা হল বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। আগামী ১৪ জুলাই নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল এই বিশেষ শিবির। ট্রাফিক পুলিশের দাবি, চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা আরও কমিয়ে আনা সম্ভব হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষা, সচেতনতা এবং স্বাস্থ্য পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। সেই লক্ষ্যেই আগামী ১৪ জুলাই নজরুল কলাক্ষেত্রে আয়োজন করা হয়েছে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। রাজ্যের সব সরকারি ও বেসরকারি চালকদের এই শিবিরে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাফিক দপ্তর।

এই উদ্যোগ সম্পর্কে পশ্চিম জেলার ট্রাফিক এসপি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় ‘Four Es’—Education, Enforcement, emergency eaidএবং Engineering—এই চারটি বিষয়কে কেন্দ্র করেই কাজ করছে ট্রাফিক পুলিশ। এরই অংশ হিসেবে চালকদের চোখের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৫৭৮টি। ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২৭-এ। দপ্তরের দাবি, ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি, কঠোর আইন প্রয়োগ এবং বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপের ফলেই দুর্ঘটনার সংখ্যা কমতে শুরু করেছে।

ট্রাফিক দপ্তরের কর্মকর্তাদের মতে, দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তা আরও জোরদার করা এবং দুর্ঘটনার হার কমিয়ে আনার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ।

সড়ক নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে সচেতনতা, স্বাস্থ্য পরীক্ষা এবং আইন প্রয়োগ—এই তিন ক্ষেত্রেই জোর দিচ্ছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। প্রশাসনের আশা, এমন উদ্যোগের ফলে আগামী দিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও কমবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য