Tuesday, July 14, 2026
বাড়িখবররাজ্যঅষ্টমবারের মতো সফল হলো কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার।

অষ্টমবারের মতো সফল হলো কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার।

গুরুত্বপূর্ণ সাফল্য জিবি হাসপাতালে। অষ্টমবারের মতো সফল হলো কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনি গ্রহীতা ও দাতা—দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। আগামী বুধবার নবম কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতিও চলছে।
ত্রিপুরার জিবি হাসপাতালে ফের সাফল্যের মুকুটে নতুন পালক। অষ্টমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। মঙ্গলবার এই অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানান এমএস বিধান গোস্বামী এবং চিকিৎসক মানস গোপ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এবারের কিডনি প্রতিস্থাপনে গ্রহীতা ছিলেন এক যুবক এবং দাতা ছিলেন তাঁর মা। অস্ত্রোপচারের পর দুজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের।

চিকিৎসকদের মতে, জিবি হাসপাতালে ধারাবাহিকভাবে কিডনি প্রতিস্থাপন কর্মসূচি এগিয়ে চলেছে। অষ্টম সফল অস্ত্রোপচারের পর আগামী বুধবার নবম কিডনি ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানেও কিডনি গ্রহীতা থাকবেন ছেলে এবং দাতা থাকবেন তাঁর মা।

জিবি হাসপাতালের এই সাফল্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন আশার সঞ্চার করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য