Saturday, May 30, 2026
বাড়িখবররাজ্যসিআইটিইউ-র ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই জোরদারের আহ্বান

সিআইটিইউ-র ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই জোরদারের আহ্বান

সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার পালিত হয় আগরতলার সিআইটিইউ রাজ্য সদর দপ্তরে। এদিন সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির সূচনা হয়।

শনিবার আগরতলায় সিআইটিইউ রাজ্য সদর দপ্তরে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে সংগঠনের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পতাকা উত্তোলনের পর শ্রমিক আন্দোলনের ইতিহাস এবং সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এদিন নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সিআইটিইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমান সময়েও শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া আদায়ে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২৮ মে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ) প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংগঠন প্রতিষ্ঠার পরপরই ১৯৭০-এর দশকের শুরুতে ত্রিপুরা রাজ্য সিআইটিইউ-রও গঠন হয় এবং তারপর থেকে রাজ্যে শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠন হিসেবে কাজ করে আসছে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলন আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য