Discipline is very important. অর্থাৎ কোন সংগঠনকে যদি সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হয় তবে প্রয়োজন শৃঙ্খলাবদ্ধতার। পাশাপাশি প্রয়োজন সংগঠনের প্রত্যেক কর্মকর্তাদের রেস্পেক্ট করা। শুক্রবার রবীন্দ্রসতবার্ষিকী ভাবনে বিজেপির নব নিযুক্ত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড, মানিক সাহা।
শুক্রবারঃ ভারতের জনতা পার্টির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়কে সংবর্ধনা জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপি ত্রিপুরা প্রভারি ডঃ রাজদ্বীপ রায় সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, অভিষেক দেবরায়ের নেতৃত্বে দল আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।



