Tuesday, September 8, 2026
বাড়িখবররাজ্যলাগামহীন মূল্যবৃত্তিতে লাগাম টানতে সিপিএমের বিক্ষোভ মিছিল

লাগামহীন মূল্যবৃত্তিতে লাগাম টানতে সিপিএমের বিক্ষোভ মিছিল

রান্নার গ্যাস, পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধি, নীট কেলেঙ্কারি এবং রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভে সরব হল সিপিআইএম। শুক্রবার ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে একাধিক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। রান্নার গ্যাস, ডিজেল-পেট্রোল সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন দামের প্রতিবাদে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয় কর্মসূচিতে।এছাড়াও নীট কেলেঙ্কারি এবং রাজ্যের ক্রমাবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের নেতৃবৃন্দ। অন্যদিকে জিবি বাজার এলাকায় একটি প্রতিবাদ সভা ও পথসভাও অনুষ্ঠিত হয়। সভা থেকে অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য