Monday, May 18, 2026
বাড়িখবররাজ্যরাজধানীতে চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে গ্রেপ্তার ৪, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

রাজধানীতে চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে গ্রেপ্তার ৪, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

রাজধানীতে চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে গ্রেপ্তার চার অভিযুক্ত। ধৃতদের সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার পশ্চিম থানায় এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। রাজধানীর প্রাণকেন্দ্র আদালত চত্বরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। সোমবার দুপুরে পশ্চিম থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তবে তদন্তের স্বার্থে ধৃত চতুর্থ অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হল রবি মিয়া, জাকির হোসেন এবং ইকবাল হোসেন। ধৃতরা সকলেই সিপাহীজলা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। যদিও নির্দিষ্ট এলাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মহকুমা পুলিশ আধিকারিক জানান, ঘটনার পরই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সেই দলই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। তদন্তে উঠে এসেছে, অপহরণকাণ্ডে একটি সাদা বলেরো গাড়ির পাশাপাশি একটি স্কুটিও ব্যবহার করা হয়েছিল। অপহরণকারীর সংখ্যা ছিল ছয় থেকে সাতজন। স্কুটিটি উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত অপহরণে ব্যবহৃত বলেরো গাড়িটি উদ্ধার করা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীদের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এই অপহরণকাণ্ডের মূল চক্রী বিশালগড়ের কুখ্যাত ব্যাটারি বিশু। তাকে ধরতে বিশালগড়ের উত্তর ব্রজপুরস্থিত বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।পুলিশের অনুমান, অপহরণে ব্যবহৃত বলেরো গাড়ি ও আরও কয়েকজন অভিযুক্তকে নিয়ে সে আত্মগোপনে রয়েছে। তাকে ধরতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য