ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম রাজ্যভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলায়। সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।
রবিবার আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রথম কার্যকরী কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন কেন্দ্রের মোদি সরকারের অর্থনীতি ও বিদেশ নীতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, দেশের আর্থিক অবস্থা সংকটজনক হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিতে চাপে রয়েছেন। যুব কংগ্রেস কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা যুব কংগ্রেস নেতাদের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন ।



